,

গাজা ও লেবাননে জেনোসাইড বন্ধ হওয়া উচিত: এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও লেবাননে জেনোসাইড বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্তাম্বুলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলন করেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, ওলাফ স্কোলজের সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিষেয় আলোচনা করেছেন। অঞ্চলটিতে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়েও তারা কথা বলেছেন।

এরদোয়ান বলেন, জরুরি যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।

তিনি বলেন, গাজা ও লেবাননে যাতে জোনোসাইড বন্ধ হতে পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রাদায় হিসেবে আমাদের ইসরায়েলকে চাপ দেওয়া দরকার। যেহেতু জেনোসাইড চলছে তাই আমাদের অঞ্চল শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে না।

তিনি বলেন, পঞ্চাশ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। ইসরারেয়েলের অবস্থান পরিবর্তনে আমাদের দায়িত্ব নেওয়া দরকার ও এ ব্যাপারে কাজ করবো।

সূত্র: আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট