,

বিমানবন্দর সড়কে কেন যানজট জানালো ট্রাফিক বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দিনেও বিমানবন্দর সড়কে এমন যানজটের কারণ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে যানজটের কারণ জানানো হয়।

পোস্টে বলা হয়, জোয়ারসাহারা বি আর টিসি বাস ডিপোর সামনে নিকুঞ্জ পাম্পের আউটগোয়িং এ একটি বড় ১৮ চাকার হেভি লোডেড লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। লরিটি রেকার দিয়ে সরানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরবর্তীতে লরি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু অনেক চেষ্টা করে ক্রেনের মাধ্যমেও এটি সরানো সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে চেষ্টা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত এক লেন ছাড়া অবশিষ্ট রাস্তায় গাড়ি চলাচল করা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট