,

মাইক্রোবাসে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

news-image

সাভার প্রতিনিধি : মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক নিজে গাড়ি চালিয়ে গ্যাস ভরার জন্য ওই স্টেশনে যান। পরে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেন স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এসময় তার গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট