,

হামাস নেতা সিনওয়ার হত্যায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ দক্ষিণ গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এরপর বিশ্বনেতারা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিনওয়ারের সঙ্গে হিসাব মিটিয়েছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। হামাস আর গাজা শাসন করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিনওয়ারের মৃত্যু ইসরায়েলের জন্য স্বস্তির। লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সিনওয়ার বড় বাধা ছিলেন। এখন আর সেই বাধা নেই। তবে আমাদের সামনে এখনো অনেক কাজ বাকি।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনওয়ারের মৃত্যুতে স্বস্তি প্রকাশ করে বলেছেন, অবশেষে গাজার যুদ্ধ শেষ করার সুযোগ এসেছে।।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক বিবৃতিতে সিনওয়ারকে খুনি ও সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন।

হামাস নেতা সিনওয়ারকে হত্যার ঘটনার পর গাজায় হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল নায়ক ছিলেন ইয়াহিয়া সিনওয়ার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, আমি সিনওয়ারের মতো একজন সন্ত্রাসী নেতার মৃত্যুতে শোক করবো না, যিনি ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিলেন।

ন্যাটো প্রধান মার্ক রুট ব্রাসেলসে সংবাদ সম্মেলনে বলেন, যদি তিনি মারা যান তবে আমি ব্যক্তিগতভাবে তাকে মিস করবো না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট