,

সাবেক মেয়র আতিক কারাগারে

news-image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নেওয়া হয়।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ধরা পড়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সঙ্গে মিলছিল না বর্তমান রূপটি-কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ-পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট