,

জীবনে প্রথম আদালতে এসেছি : ফারুক খান

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

রিমান্ড শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘জীবনে প্রথম আমি আদালতে এসেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। আমি এর কিছুই জানি না।’

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) ফারুক খানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ফারুক খান বলেন, ‘আমার এলাকায় কোনো বিএনপি নেতাকর্মী বলতে পারবে না আমি কাউকে হয়রানি করেছি। বরং তারা যখন আমার কাছে কাজের জন্য এসেছে, আমি তাদের সহযোগিতা করেছি। আপনারা এলাকায় জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়নি।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ। হাসপাতালে ভর্তি ছিলাম। আমার পায়ে রড লাগানো রয়েছে। হাসপাতাল থেকে আমাকে ধরে আনা হয়েছে। আইনজীবীরা যে সাবমিশন করেছেন তাদের সঙ্গে একমত হয়ে আমি জামিন চাচ্ছি।’

এর আগে সোমবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‍্যাব-১ কর্মকর্তা মেজর আবীরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার সরকার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের পাশে থাকা নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট