,

ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে, তবে সেটা সুবিচার: আসিফ নজরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে সাংবাদিকদের বিষয়ে প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবেন। বিচার হবে, তবে সেটা সুবিচার হবে।

মঙ্গলবার (১৫ অক্টেবর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট সরকার কী নির্মমভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। দিনে দিনে আমরা মৃতদের নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছেন। বাংলাদেশ কেন, এই উপমহাদেশের ইতিহাসে এত বড় গণহত্যার নজির কোথাও নেই। পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। সেই অপরাধের বিচার যেখানে হবে সেটা পরিদর্শন করেছি। পূর্ত উপদেষ্টার সক্রিয় ভূমিকার কারণে অতি দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করছি। আমরা আশিা করছি ১ নভেম্বরের মধ্যে সংস্কারকৃত ভবনে ঐতিহাসিক বিচারকাজ শুরু করা যাবে।

ট্রাইব্যুনালে কিছু সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, আমাদের প্রসিকিউশন টিম আছে। এটা তো মন্ত্রণালয়ের কাজ না। প্রসিকিউশন টিম আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা এটুকু বলতে চাই বিচার হবে, তবে সেটা সুবিচার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট