,

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

news-image

অনলাইন ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার জয়ে জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।

নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানিয়ে পোস্টে লেখা হয়েছে, ‘২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি সংস্থাটির অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে নিরাপদ রাখতে নিহন হিডাঙ্কিওর অক্লান্ত প্রচেষ্টা যেন কখনওই ভোলার নয়। এই সংস্থার সাহস এবং উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।’

এর আগে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবল বিজয়ী প্রতিষ্ঠান নিহন হিডাঙ্কিওর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

উল্লেখ্য, ২০০৬ সালে সমাজের ‘নিচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট