শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে

news-image

অনলাইন প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সেনাপ্রধান।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকায় নয়, সারাদেশেই যে যেখানে এ উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো, যোগ করেন সেনাপ্রধান।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের