,

টেনিস কিংবদন্তি নাদালের অবসর ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চোটজর্জর সময় পার করছিলেন স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। চলতি মৌসুম শেষেই নিজের ব্যাট ও বুটজোড়া তুলে রাখবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ৩৮ বছর বয়সী নাদাল আগামী মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনালে নিজের শেষ ম্যাচ খেলবেন।

আজ (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় নাদাল বলেন, ‘পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিতে আমি হাজির হয়েছি। বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর খুবই কঠিন সময় পার করেছি, বিশেষত শেষ দুই বছর। এ ধরনের সীমাবদ্ধতা নিয়ে আমি খেলা চালিয়ে যেতে পারব বলে মনে করি না।’

টেনিসের পুরুষ এককে সর্বকালের দ্বিতীয় সেরার খেতাব নিয়েই অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল দীর্ঘ সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনে রেকর্ড সর্বোচ্চ ১৪টি শিরোপা জয়ের পথে নাদাল রোলা গাঁরোয় ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতেই জিতেছেন।

এ ছাড়া ইউএস ওপেনে চারবার, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে দুইবার করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই স্প্যানিশ টেনিস তারকা। অলিম্পিক গেমসেও তিনি হতাশ করেননি। যেখানে সিঙ্গেল এবং ডাবল উভয় বিভাগেই স্বর্ণ জিতেছেন নাদাল। এ ছাড়া স্পেন তার কল্যাণে সর্বোচ্চ পাঁচবার ডেভিস কাপের টাইটেল জিতেছে, শেষটি এসেছে ২০১৯ সালে।

নাদাল প্রথমবার এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০০৮ সালের আগস্টে। এরপর দীর্ঘদিন তিনি বিশ্ব টেনিসের এক নম্বরে ছিলেন। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২টি শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। ফরাসি ওপেনে রেকর্ডধারী নাদালকে বলা হয় ক্লে কোর্টের রাজা। যদিও চোটের কারণে আর সাম্প্রতিক সময়ে সেভাবে আর ফিরতে পারেননি। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল।

বিদায়বেলায় আত্মতৃপ্ত নাদাল, বলছেন ভাবনার চেয়ে বেশি জয়ের কথা। একইসঙ্গে নিজ দেশের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে পারা নিয়েও তিনি উচ্ছ্বসিত, ‘ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট