,

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামালো বিশ্বব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থনৈতিক সংকটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের দেওয়া পূর্বাভাসের চেয়ে ১ দশমিক সাত শতাংশ কম হবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

নতুন প্রেক্ষাপটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সংশোধনী দিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থাটি বলছে, এই প্রবৃদ্ধি হবে চার শতাংশ। এর আগের পূর্বাভাসে পাঁচ দশমিক সাত শতাংশ বলেছিল সংস্থাটি।

২০১৯-২০ অর্থবছরের পর এটি বিশ্বব্যাংকের সংশোধিত প্রক্ষেপণের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির হার এটি।

তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশের জন্যও বিশ্বব্যাংক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে।

গত জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে আনার দুই সপ্তাহ পর বিশ্বব্যাংকের এই সংশোধনী এলো।

বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে পাঁচ দশমিক দুই শতাংশ করেছিল। তা সরকারের অস্থায়ী প্রাক্কলন পাঁচ দশমিক ৮২ শতাংশের তুলনায় কম।

দক্ষিণ এশিয়া উন্নয়ন হালনাগাদে বিশ্বব্যাংক বলেছে, ‘প্রবৃদ্ধির বিস্তৃত পরিসর সাম্প্রতিক মাসগুলোয় নির্ভরযোগ্য তথ্যের অভাবের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার পর রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে ঘিরে অনিশ্চয়তা প্রতিফলিত করে।’

আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরে ছয় দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নিয়েছিল বিশ্বব্যাংকের পূর্বাভাস তার তুলনায় অনেক কম।

রাজনৈতিক অনিশ্চয়তা দেশের বিনিয়োগ ও শিল্প প্রবৃদ্ধিকে কমিয়ে রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও, সাম্প্রতিক বন্যায় কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট