,

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

news-image

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। ইতিমধ্যেই তারা উপহার দিয়েছেন বেশ কিছু নাটক। এই জুটিকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন ‘লিডার আমিই বাংলাদেশ’খ্যাত নির্মাতা তপু খান। নাম ‘মমতা’।

লিমন আহমেদের রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মুনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ অনেকেই। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গতকাল মঙ্গলবার উন্মুক্ত হওয়া নাটকটির প্রযোজনায় আছেন আকবর হায়দার মুন্না।

‘মমতা’ নাটক নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের৷ আশা করি, সেই চেষ্টায় আমর সফল হয়েছি। নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, তা দারুণভাবে অনুভব করাবে এ নাটক। একই সঙ্গে আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’

অভিনেতা জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে যেগুলোতে কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। “মমতা” নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষের প্রতি, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। আমি তপু খান ভাইকে ধন্যবাদ দিচ্ছি এমন চরিত্রে আমাকে নেওয়ার জন্য। আসলে এ নাটকের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং সেগুলো দারুণভাবে ফুটে উঠেছে। যারা নাটকটি দেখেছেন সবাই ভালো বলছেন, এটাই আনন্দের।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট