,

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় আজ বুধবার উপকূলে হ্যারিকেনটি আছড়ে পড়ার কথা রয়েছে। এই মুহূর্তে এটি ক্যাটাগরি-৫ হ্যারিকেন। তবেস্থলে আঘাত হানার সময় ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ এ রূপ নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

হ্যারিকেনটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে এটির ভেতর বিমান নিয়ে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টারের কর্মীরা। সেই ভিডিও প্রকাশ করেছেন তারা। ২৭০ কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে আরও দ্রুতগতিতে তারা হ্যারিকেনটির একদম মূল কেন্দ্রতে চলে যান।

ভিডিওতে দেখা যায়, ওই সময় বাতাসের ধাক্কায় প্রবল ঝাকুনি খাচ্ছিল বিমানটি। যেসব বিজ্ঞানী তথ্য সংগ্রহ করতে হ্যারিকেনের ভেতর গিয়েছিলেন তাদের ‘হ্যারিকেন হান্টার’ হিসেবে অভিহিত করা হয়। তাদের মধ্যে ফ্লোরিডার কংগ্রেসম্যানও ছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) আশঙ্কা করছে, গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে পারে। এনএইচসি বলছে, মিল্টন ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট