শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (বুধবার) তাকে পাঁচ বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সংবিধানের দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি (চেয়ারম্যান) পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন বলেও এতে জানানো হয়।

চারজন সদস্য নিয়োগ
এ ছাড়া পিএসসির চার সদস্য নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদিরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সদস্য পদে এরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের