,

১০ বছর পর হত্যা মামলা থেকে খালাস পেলেন যুবদল নেতা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হরতাল চলাকালে ইটের টুকরো আঘাতে আহত শিক্ষিকাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলোচিত সেই শিক্ষিকা হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ মামলার অন্যান্য আসামি।

আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত এ রায় দেন। এ সময় মামলায় উল্লেখিত ৫০ জনসহ অজ্ঞতা ২৫০ জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়। মামলায় আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহিম ও অ্যাডভোকেট আব্দুর রহমান।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়ে ভিন্ন মতের নেতাকর্মীদের দমনের জন্য মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিএনপির ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০০-২৫০০ হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়। সে রকম একটি মামলায় আমাদের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এ মামলা থেকে আইনি লড়াইয়ের পর আমরা খালাস পেলাম।’

উল্লেখ্য ২০১৪ সালে হরতাল চলাকালে ঢিলের আঘাতে শিক্ষিকার মৃত্যু হয়। তার মৃত্যুতে সুধরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় বিএনপির ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট