,

এক যুগ পর সিপিএল শিরোপার স্বাদ পেল সেন্ট লুসিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম শিরোপার স্বাদ পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানার ১৩৮ রানের টার্গেট ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে টপকে যায় সেন্ট লুসিয়া। ২০১৩ সালে শুরু হওয়া এই আসরে পায় প্রথম শিরোপার স্বাদ।

শিরোপা নির্ধারণী ফাইনালে টসে জিতে গায়ানাকে ব্যাটিংয়ে পাঠায় ফাফ ডু প্লেসিসের সেন্ট লুসিয়া। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন সেন্ট লুসিয়ার বোলাররা। ইমরান তাহিরের গায়ানাকে আটকে দেয় ১৩৮ রানে।

লুসিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৮ রানের পুঁজি দাঁড় করাতে পারে গায়ানা। যেখানে ১৯ রান খরচায় একাই ৩ উইকেট শিকার করেছেন নূর আহমেদ। গায়ানার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ২৫ রান আসে ডোয়াইন প্রেটোরিয়াসের ব্যাট থেকে।

সহজ লক্ষ্যে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট লুসিয়া। তবে দলকে টেনে তুলেছেন রোস্টন চেজ ও অ্যারন জোন্স। এই দুই ব্যাটার দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। জয়ের পথে চেজের সংগ্রহ ২২ বলে ৩৯, অন্যদিকে জোন্সের সংগ্রহ ৩১ বলে ৪৮। এই দুই ব্যাটারের নৈপুণ্যে সিপিএলে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে সেন্ট লুসিয়া।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট