,

তিন মাসের মধ্যে শেষ হবে পুলিশের সংস্কার কাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী তিন মাসের মধ্যে পুলিশে সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন। রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সফর রাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। গত কয়েকদিন ধরে নিজেরা ইনফরমাল আলোচনা করেছি। আমি কীভাবে কি করব সেটা নিয়ে পরিকল্পনা করেছি। পুলিশের বিষয়ে প্রচুর পরিমাণে আইনের বই এবং নীতিমালা আমরা সংগ্রহ করেছি। আমাদের সঙ্গে আইন বিশেষজ্ঞও রয়েছেন। এখন আমরা সবাই বসে একটা কর্মপরিকল্পনা করব।

তিনি বলেন, যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ তাদের কার্যপরিকল্পনা করে আমরাও তেমন একটি সুপারিশ করব। যে যে ধারা পরিবর্তন বা সংশোধন লাগবে সেসব বিষয় নিয়ে সুপারিশ থাকবে। আমরা একটি ওয়েবসাইট করারও চিন্তা করেছি। সময় আমাদের অল্প, মাত্র তিন মাস। আশা করছি এই তিন মাসের ভেতরে আমাদের কাজ শেষ হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ কমিটির যে যে সহযোগিতা প্রয়োজন হবে তার সবটাই আমরা করব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট