শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমিন হোসেন গুলিতে নিহত হওয়ার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় আনিসুল হক এজাহার নামীয় ৪ নাম্বার আসামি।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করার পর তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করেন ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের এলোপাতাড়ি হামলা ও গুলির মুখে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন আল আমিনের মা।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলার পরদিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। এরপর বিভিন্ন মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া বিভিন্ন মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের