,

ইসরায়েলের বিমানঘাঁটিতে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও কোন কোন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা-ও জানায়নি ইসরায়েল।

বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। গতকাল ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবর আল-জাজিরার

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে পড়েছে। এসব ঘাঁটিতে থাকা ইসরায়েল বিমানবাহিনীর কোনো অবকাঠামো বা শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে।

গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে। ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলাকে ‘অকার্যকর’ হিসেবে বর্ণনা করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট