,

বৃষ্টিতে ডুবেছে সচিবালয়

news-image

অনলাইন প্রতিবেদক :সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে। পুরো সচিবালয় পানিতে থই থই করছে।

jagonews24বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বৃষ্টিতে ডুবেছে সচিবালয়
রাত সাড়ে ৮টার দিকে ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টিতে ডুবেছে সচিবালয়
৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে।

সচিবালয় চত্বরে পানির জমায় এখানে থাকা কুকুরগুলো বিপাকে পড়েছে। ক্লিনিক ভবনসহ বিভিন্ন ভবনের নিচতলায় কুকুরগুলোকে আশ্রয় নিতে দেখা গেছে।

বৃষ্টিতে ডুবেছে সচিবালয়
সচিবালয়ে দেরিতে কাজ শেষ করা অনেকে বিপাকে পড়ে যান। কাউকে কাউকে বাধ্য হয়ে হাঁটুসমান পানি পেরিয়ে সচিবালয় ত্যাগ করতে দেখা গেছে।

বৃষ্টিতে ডুবেছে সচিবালয়

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট