,

কানপুর টেস্টে লিড পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মুমিনুলকে হারালেও শান্ত-সাদমানে লিড পেয়েছে বাংলাদেশ। ভারতের ৫২ রানের লিড ছাড়িয়ে বাংলাদেশের লিড এখন ১৭ রানের। ৩৬ রানে সাদমান ও ১১ রানে ব্যাট করছেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৯ রান।

কানপুর টেস্ট বাঁচাতে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। গতকাল মিরাজ জানিয়েছেন, এই টেস্ট ড্র করার লক্ষ্য নিয়ে শেষদিন লড়াই জমাতে চায় বাংলাদেশ। টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘ম্যাচে এখন এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের নিজেদের বাঁচানো গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের নিরাপত্তার কথা আগে ভাবব। চেষ্টা করব, যত বেশি সময় ব্যাটিং করা যায়। এই কৌশলে খেলতে পারলে আমাদের এবং দলের জন্য ভালো হবে।’

কিন্তু ম্যাচ বাঁচানোর লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে গিয়ে শুরুতেই মুমিনুলকে হারাল বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই অশ্বিনের ঘূর্ণিতে পরাস্থ হয়ে ২ রান করে সাজঘরে ফিরলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল। ৩ উইকেটে ৩৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। এখনও ১৬ রানে পিছিয়ে সফরকারীরা। ক্রিজে সাদমানের সঙ্গী শান্ত।

বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের বেশি। প্রথম চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১২০ ওভার। তবু ম্যাচ জেতার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে ভারত। শেষ দিনে তাই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে অন্তত ৯৮ ওভার খেলা হবে আজ। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে নামবে ভারত। আর স্বাগতিকদের পরিকল্পনা নস্যাৎ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করার চ্যালেঞ্জই জিততে হবে বাংলাদেশকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট