,

ঝিনাইগাতীর শিশুরা দারিদ্র-অপুষ্টি ও মৌলিক চাহিদা বঞ্চিত

news-image

শেরপুরের সবচে পিছিয়ে পড়া উপজেলাÑঝিনাইগাতী। যেখানে সিংহভাগ মানুষের বসবাস দরিদ্রসীমার নীচে। সেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে চলতে পারছে না সিংহভাগ দত-দরিদ্র মানুষ। ফলে এই উপজেলার বেশীর ভাগ শিশুই গড়ে উঠছে অযতœ-অবহেলায়। এখানকার শিশুরা দারিদ্র,অপুষ্টি ও মৌলিক চাহিদা বঞ্চিত। অনেক শিশু স্কুলের ধারে-কাছেও যায় না। তবে কাগজে পত্রে শতভাগ না হলেও বেশীর ভাগ শিশুকে স্কুলে পড়ালেখা করছে দেখানো হয় বলে অভিজ্ঞমহল মনে করেন। পাশাপাশি গারো পাহাড়ি এলাকা হওয়ায়, এই এলাকার প্রতি বলতে গেলে সবারই রয়েছে মুটামুটি অবহেলা, যা অলিখিত ও অপ্রকাশ্য। সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যাতিত. এখানে তাই আজো নেই কোন সরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসা। অর্থাৎ উপজেলা হিসেবেও ঝিনাইগাতী যে অবহেলিত তার বড় প্রমাণ এটি। ফলে নামে মাত্র চলছে এখানকার শিক্ষা ব্যবস্থা। উপজাতীয় এলাকা হওয়ায় এখানে অন্যান্য যে কোন উপজেলার চেয়ে সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবার মান ও একেবারেই নিন্মমূখী। ফলে স্বাস্থ্য সেবার অবস্থাও বলতে গেলে খুবই করুন। এখানকার বেশীর ভাগ শিশু রোগা ও অপুষ্টির শিকার। এখানকার শিশুদের এক বিরাট অংশ পাহাড়ে লাকড়ী কুড়ানো, গরু বা মহিষ চড়ান, গোবর সংগ্রহ, করে জীবন-যাপন করে। আর একটু বড় হলেই অর্থাৎ কৈশোরে পা দিতেই চলে যায় গার্মেন্টস অথবা সোয়েটার ফ্যাক্টরীতে অথবা কোন না কোন দোকানে চাকুরীর খোঁজে। মোটকথা পড়ালেখা জোটে না কপালে ! এভাবেই বেড়ে উঠছে ঝিনাইগাতীর শিশুরা। আর চলছে জীবন-জীবিকা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু