,

গুলশানে দোকানে মিললো দুজনের গলাকাটা মরদেহ, সারাদেহে কোপানোর চিহ্ন

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি মুদি দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনেরই গলায় ও সারা শরীরে বটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

নিহতরা হলেন- মো. রফিক (৮০) ও মো. সাব্বির (১৬)। এদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

তিনি বলেন, নিহত দুইজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের নাম মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

ওসি তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতরে দুইজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট