,

লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে: আসিফ নজরুল

news-image

অনলাইন ডেস্ক : লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদসহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘সপ্তাহের অন্যদিন ঘুরে দেখার সুযোগ হয় না। আমি চিন্তা করেছি শুক্রবার দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে দেখব। এটি সারাদেশে এত বেশি। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জ একটি কেল্লা রয়েছে। এ ছাড়া লালবাগ কেল্লাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, তা নিজের চোখে না দেখলে সংরক্ষণের নীতিমালা ঠিক করা যাবে না। এ বিষয়ে আমাদের নজরদারির সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন অঞ্চলে উদ্ধার হওয়া নিদর্শন সেখানে রাখা সম্ভব হয় না। অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতাসহ অন্যরািত ছিলেন।ে না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট