,

সব শহিদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: তথ্য উপদেষ্টা

news-image

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
দুই শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ফরিদা আখতার ও মো. নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবংতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সব শহিদ ওআহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় স্থাপনের পর কাজগুলো করা সহজ হবে।

আজ বুধবার গণঅভ্যুত্থানে শহিদ মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে উপদেষ্টার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে কার্যালয়ের ভেতরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

এ সময় শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, তারা মামলা করতে চান কিন্তু হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট