,

যেভাবে সাবেক এমপির বেয়াইবাড়ি থেকে উদ্ধার হলো দামি গাড়ি-টাকা

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ১৬ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই আওয়ামী লীগের উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশের ব্যবহৃত নিরাপত্তাসামগ্রী, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত রোববার (২২ সেপ্টেম্বর) উত্তরায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি থেকে দেশি-বিদেশি বিপুল পরিমাণ মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় দুটি দামি গাড়ি। পুলিশ বলছে, অবৈধ অস্ত্রের খোঁজে গিয়ে সন্ধান মেলে কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা আর দামি গাড়ি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

যেভাবে সাবেক এমপির বেয়াইবাড়ি থেকে উদ্ধার হলো দামি গাড়ি-টাকা

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। জব্দ করা হয় দুটি দামি গাড়ি।

ডিসি রওনক জাহান বলেন, গত ১৬ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ভিডিও বিশ্লেষণ করে সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহাবুব হাসান কাবুলকে শনাক্ত করা হয়। তার বাসা থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে খেলনা পিস্তলসদৃশ্য অস্ত্র, গুলি, অস্ত্রের লাইসেন্স, বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি আমরা একটি জিডির কপি উদ্ধার করি। যেখানে নাজমার ভাই কাবুল বর্ণনা দিয়েছেন তিনি কীভাবে অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।

যেভাবে সাবেক এমপির বেয়াইবাড়ি থেকে উদ্ধার হলো দামি গাড়ি-টাকা

ডিসি আরও বলেন, কাবুলের আশ্রয়দাতা হলেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান। যদিও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। হাবিব হাসানের ছেলের শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা, ছয়টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও দুটি গাড়ি ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার গাড়ি হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

এক প্রশ্নের জবাবে উত্তরা বিভাগের ডিসি বলেন, আপনারা জানেন সাবেক সংসদ সদস্য হাবিব হাসান বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন করেছেন। তার কাছে একাধিক অস্ত্রের লাইসেন্স ছিল। আমরা ধারণা করছি, তার কাছে অবৈধ অস্ত্রও রয়েছে। অভিযান চালিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশের ব্যবহৃত সরঞ্জাম কীভাবে সংগ্রহ করা হয়েছে সেটি জানার জন্য আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে বিস্তারিত জানা যাবে।

উত্তরায় কিশোর গ্যাং দমনের বিষয়ে জানতে চাইলে রওনক জানান বলেন, উত্তরায় যেসব কিশোর গ্যাং রয়েছে তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। কিশোর গ্যাং নামের তরুণ অপরাধীরা মূলত এই হাবিব হাসানদের মতো লোকদের ছত্রচ্ছায়ায় ছিল। কিশোর গ্যাং দমনে অভিযান চালাচ্ছি। অনেককে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট