,

শাহরুখ যে কারণে ছোট ছেলের নাম রেখেছেন আব্রাম

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান তার বাবার চেয়ে কম জনপ্রিয় নয়! তারও রয়েছে অসংখ্য ভক্ত। দেখতে দেখতে এরই মধ্যে ১১ বছর পার করেছে শাহরুখ পুত্র আব্রাম খান। অন্য দুই সন্তানের চেয়ে তাকে নাকি একটু বেশি ভালোবাসেন শাহরুখ।

আব্রাম সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আলোর মুখ দেখেছে। আব্রাম কেমন স্বভাবের সে কথা শাহরুখ জানিয়েছেন, ‘দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও তেমন নয় আব্রাম। তার দুষ্টুমি সামলাতেই ন্যানিরা হিমশিম খেয়ে যান।’ তিনি আরও জানিয়েছেন বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম।

শাহরুখের অনেক ভক্ত-অনুরাগীর কৌতূহল রয়েছে ছোট ছেলের নাম কেন আব্রাম রাখা হয়েছে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বিস্তারিত জানিয়েছিলেন, ‘আব্রাম নামের গভীর অর্থ রয়েছে। এ নামের মধ্যে ইহুদিদের পরমপ্রিয় ও আরাধ্য আব্রাহামও রয়েছেন, অন্যদিকে রয়েছেন হিন্দুদের রামও।’ শাহরুখ আরও বলেন, ‘ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এছাড়া ইহুদি ধর্মে তাকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বেড়ে ওঠে, সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরেপক্ষতায় বিশ্বাসী।’

শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার সৌভাগ্য যে, আব্রাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান ও, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে আব্রাম।’ বলিউড বাদশা আরও জানান, আব্রামের ন্যানিরা তাকে নিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসেন। সে কাউকে মানতে চায় না। মাঝে মধ্যে শাহরুখ নিজেই আব্রামকে বোঝানোর দায়িত্ব নেন।

শাহরুখ আরও যুক্ত করেন, “আব্রাম আমায় জিজ্ঞাসা করেছিল, ‘বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ। তা পারো’।” তবে বাদশা জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি তিনি সব ভুলে যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট