,

বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। তারা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাই চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। আর ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। অলৌকিক কিছু না ঘটলে যা প্রায় অসম্ভব।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল ও ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এরপর হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান।

বিরতি থেকে ফিরে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথমে তিন অঙ্ক স্পর্শ করেন পান্ত। মাইলফ্লক ছুঁতে তিনি খরচ করেছেন ১২৪ বল। আর গিল সেঞ্চুরি করেছেন ১৬১ বলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট