,

ইতিহাস গড়ে সিরিজ জিতল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। এবার বড় লক্ষ্য তাড়ায় চাপেই যেন শেষ তারা। ১৭৭ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেএটি প্রথম সিরিজ জয় আফগানিস্তানের।

গতকাল শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ২ বলে ১৩৪ রানে থামে প্রোটিয়ারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ৩৮ রান করে বাভুমা বিদায় নিলে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেকনোপেনার টনি ডে জর্জি। তার ব্যাট থেকে এসেছে ৩১ রান।

দুই ওপেনারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যায় প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। ৫১ রান তুলতেই শেষের ৯ উইকেট হারায় তারা। ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রশিদ খান।

এর আগে আফগানিস্তান ওপেনিং জুটিতেই তোলে ৮৮ রান। ৪৫ বলে ২৯ রান করা তরুণ ওপেনার রিয়াজ হাসানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন এইডেন মার্করাম। এরপর রহমত শাহকে সঙ্গে নিয়ে ১০১ রানের জুটি গড়েন গুরবাজ।

এই জুটিতে নিজের সেঞ্চুরি তুলে নেন তিনি। নান্দ্রে বার্গারের বলে বোল্ড হওয়ার আগে গুরবাজ ১১০ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ১০৫ রান করেন। দলীয় ২১৬ রানে বিদায় নেন রহমতও। তার ব্যাটে আসে ৬৬ বলে ৫০ রানের ইনিংস।

আফগানদের হয়ে শেষের কাজটি বেশ ভালোভাবেই করেন আজমতউল্লাহ ওমরজাই। ৫০ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। এ ছাড়া মোহাম্মদ নবির ব্যাটে আসে ১৯ বলে ১৩ রান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট