,

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস হাসানের

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই এক বাংলাদেশি পেসারকে নিয়ে রাতারাতি শোরগোল পড়ে যায় ভারতীয় মিডিয়ায়। ‘হু ইজ হাসান মাহমুদ’-শিরোনামে খবর ছাপা হতে থাকে ইন্ডিয়া টুডেসহ দেশটির নামকরা সব গণমাধ্যমগুলোতে।

টাইগার পেসার হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বছর চারেক ধরে। যদিও লাল বলের টেস্ট ফরম্যাটে চলতি বছর তার অভিষেক হয়। ভারত সফরের আগে ৩ টেস্টে ১৪ উইকেট শিকার করেছিলেন হাসান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই রোহিত-কোহলিদের শিকার বানিয়ে দেশটির প্রায় সব গণমাধ্যমের খবরের শিরোনাম বনে যান।

আজ (শুক্রবার) টেস্টের দ্বিতীয় দিনে ৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরাহকে স্লিপে ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট।

সেই সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। এতদিন ইন্দোরে আবু জায়েদ রাহির ৪/১০৮ ছিল বেস্ট বোলিং ফিগার। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই বা ততোধিক ফাইফারের কীর্তি গড়লেন হাসান মাহমুদ।

ভারতের বিপক্ষে পাঁচ বা তার বেশি উইকেট

৬/১৩২-নাইমুর রহমান, ঢাকা, ২০০০
৫/৬২ – সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১০
৫/৬৩-মেহেদী হাসান মিরাজ, মিরপুর, ২০২২
৫/৭১ – শাহাদাত হোসেন, চট্টগ্রাম, ২০১০
৫/৮৩ – হাসান মাহমুদ, চেন্নাই, ২০২৪ *

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট