,

বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

news-image

বিনোদন প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথেও। রুখে দাঁড়িয়েছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে। ছাত্র-জনতার আন্দোলনে জয়ী হওয়ার পরও কথা বলেছেন দেশের মানুষের পক্ষ হয়ে।

এদিকে, ছাত্র আন্দোলন ও আওয়ামী সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী বাঁধনকে নিয়ে একটি মন্তব্য করেছেন। হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধন সাহসিকতার প্রশংসাও করেছেন পিনাকী।

এক ফেসবুক পোস্টে পিনাকী লিখেছেন, ‘আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে।’

তিনি আরও লিখেছেন, ‘জুলাই-আগষ্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হয়ে ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হত। সে দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘ওরা যা খুশি বলুক। ভয় পেয় না, মন খারাপ করিও না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।’

পিনাকীর পোস্টটি নজর এড়ায়নি বাঁধনের। সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকীকে ধন্যবাদও জানান বাঁধন, সঙ্গে নিজের ফেসবুকেও সেটি শেয়ার করেন এই অভিনেত্রী।

পিনাকী ও বাঁধন- একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের প্রতি ভূয়সী প্রশংসা করছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট