,

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন তো হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। তাকে (অপরাধীকে) আইনের হাতে তুলে দিতে হবে। এক্ষেত্রে আপনাদেরও (সাংবাদিকদের) আমাদের সঙ্গে একটু কাজ করতে হবে, জনসচেতনা বাড়াতে হবে। যেন ইনোসেন্ট (নিরপরাধ) লোক কোনো অবস্থায় হেনস্থার শিকার না হয়।’

সম্প্রতি যেসব মামলা হচ্ছে তাতে ঢালাওভাবে আসামি করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন ৩০০ থেকে ৪০০ জনকে ঢালাও আসামি করে মামলা হচ্ছে। আপনাদের (মামলার বাদীদের) কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন। অন্য কারও নাম দিয়েন না, অন্য কারও নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে, অন্যদিকে নিরীহ লোকও যেন হেনস্থার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ডিএমপিতে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মন উজ্জীবিত করে তাদের পুরোনো গৌরব ফিরে পেতে হবে। শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। থানায় গিয়ে লোকজন যেন সেবা পায়, সে বিষয়ে পুলিশকে তৎপর থাকতে হবে।

মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট