শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা নয়, যেন বন্ধু হারালেন ‘আশিক বানায়া’র হিমেশ

news-image

বিনোদন ডেস্ক : আশিক বানায়া’ খ্যাত গানের শিল্পী, সংগীত পরিচালক ও সুরকার হিমেশ রেশমিয়া বাবা সংগীত পরিচালক বিপিন রেশমিয়ার অনুপ্রেরণাতেই এই অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন। বাবা ছিলেন তার বন্ধুর মতো। সেই আত্মার মানুষটি আর নেই।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিপিন রেশামিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদ সূত্রে এ খবর জানা গেছে।

হিমেশের পরিবারিক সূত্রে জানা গেছে, তার আজ (১৯ সেপ্টেম্বর) মুম্বাইয়ের জহুতে শেষকৃত্য সম্পন্ন হবে। সকালে বাড়িতে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে। বাবাকে হারিয়ে হিমেশ মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিপিন রেশমিয়ার মৃত্যুতে বলিউডে শোকোর ছায়া নেমে এসেছে।

হিমেশ রেশমিয়া সালমান খানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন। হিন্দি গানের বাজার এক সময় তার দখলেই ছিল। সংগীত পরিচালক থেকে গায়ক, গায়ক থেকে তিনি বলিউড সিনেমা নায়ক হিসেবেও খ্যাতি লাভ করেন। কিন্তু হিমেশ বলিউডের দর্শক-শ্রোতাদের কাছে সংগীত পরিচালক এবং সুরকার হিসেবেই সমধিক পরিচিত।

হিমেশ রেশমিয়া ১৯৯৮ সালে ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ সিনেমায় সালমান খানের সঙ্গে কাজ করে বলিউডে নাম লেখান। এরপর তিনি একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন