,

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ (১৯ সেপ্টেম্বর) মাঠে নামবে দুদল। তার আগে চেন্নাইয়ে নিজেদের লক্ষ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারত হলেও জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশ দলপতি। বুধবার প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন তিনি।

নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, লক্ষ্য তো একটাই থাকবে, আমরা প্রতিটি ম্যাচটা জিতব। সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। আর ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।

সবশেষ পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। ভারতের বিপক্ষেও বাস্তবতা একই। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবে বাংলাদেশ এ প্রসঙ্গে অধিনায়ক বলছেন, অতীত নিয়ে ভাবছেন না তারা।

শান্ত বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।

তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট