,

এপ্রিল-জুন পর্যন্ত বিদেশি ঋণ বেড়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার

news-image

অর্থনীতি ডেস্ক : চলতি বছরের জুন মাসের শেষে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়ে দাড়িয়েছে ১০৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। মার্চের শেষে এই ঋণ ছিল ৯৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসেই বিদেশি ঋণ ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ৮৩ দশমিক ২১ বিলিয়ন ডলার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। সরকারি ঋণের বেশিরভাগই দীর্ঘমেয়াদি লোন। বিশ্বব্যাংক, আন্তজার্তিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছাড়াও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নিয়েছে সরকার।

এদিকে, বিদায়ী সরকার বিদেশি ঋণের বেশকিছু বড় প্রকল্প বাস্তবায়ন করায় এই ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট