শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্ষমা চাই মাফ চাই, আনসারদের মুক্তি চাই’

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে আন্দোলনের নামে সহিংসতায় জড়িয়ে পড়েন আনসার সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলায় অনেক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা এখন কারাগারে। কারাবন্দি এসব আনসার সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন গ্রেফতার আনসার সদস্যদের পরিবারের সদস্যরা। পরে তারা প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় মিছিল করেন।

এসময় গ্রেফতার আনসার সদস্যদের পরিবারের সদস্যরা ‘আনসারদের পক্ষ থেকে, মাফ চাই, ক্ষমা চাই’, ‘আনসারদের মুক্তি চাই’ বলে স্লোগান দেন। বিষয়টি নিয়ে উৎসুক জনতারও ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়টি বিবেচনাও করতে অনুরোধ জানান।

কিশোরগঞ্জের মাহফুজুল হকের স্ত্রী শাকিলা আক্তারও প্রেস ক্লাবে এসেছেন স্বামীর মুক্তির দাবি জানাতে। তিনি বলেন, ‘তিনিতো অন্যদের কথায় আন্দোলনে এসেছিলেন। তিনি কিছু জানতেন না। ভাবছিলেন হয়তো আন্দোলনে গেলে চাকরিটা স্থায়ী হয়ে যাবে।’

শাকিলা আক্তার বলেন, ‘সরকার ও ছাত্রদের কাছে আমরা হাতজোড় করে অনুরোধ জানাচ্ছি, আমার স্বামীকে ছেড়ে দিন। তিনি ভুল করেছেন, তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন।’

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের