,

সালমানের সঙ্গী হচ্ছেন কাজল!

news-image

বিনোদন ডেস্ক : ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এবার জানা যায়, এ সিনেমায় নির্মাতারা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন। রাশমিকার পাশাপাশি ভাইজানের সঙ্গী হচ্ছেন কাজল আগরওয়াল।

সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন, যার উপরে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে ‘সিকান্দার দিন ১’। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

কাজলের শেয়ার করা এই একটি ছবি সিকান্দারে কাজলের অভিনয়ের বিষয়টি ভক্ত-অনুরাগীদের কাছে স্পষ্ট করেছে, যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে। কাজল এবং সালমান এর আগে কখনও স্ক্রিন স্পেস শেয়ার করেননি, ভক্তরা একটি জিনিস নিয়ে সত্যিই উচ্ছ্বসিত, তা হলো এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার।

উল্লেখ্য, সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে সালমান। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার ৩। ‘কাজল’-এর জন্য সিকান্দার আগামী বছর যে তিনটি বড় সিনেমা রিলিজ পেতে চলেছেন, তার মধ্যে একটি।

কমল হাসান অভিনীত ইন্ডিয়ান থ্রি এবং বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক কান্নাপ্পা, যার মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট