,

আট মাস পর নতুন ছবিতে বুবলী

news-image

বিনোদন ডেস্ক : বিরতি কাটিয়ে কাজে ফেরার আনন্দে হয়ত খোশ মেজাজেই আছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘ আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একদিকে যেমন তার নতুন ছবির খবরে আগ্রহে ভাসছে অনুরাগীরা, অপরদিকে নিজেকে অপরূপ সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নায়িকা।

তবে ছবিতে কাজ করা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার না করলেও নিজের সাজ আশাক নিয়ে বেশ সরব বুবলী। গত বুধবার তেমনই কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে বুবলিকে বেগুনী রঙয়ের শাড়িতে দেখে মুগ্ধতায় ভাসিয়ে দেন তার অনুরাগীরা।

এর পরদিনের খবর, আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। শোনা যাচ্ছে, ‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় আসছেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শ্যুটিং। সম্প্রতি গণমাধ্যমে এমনটিই তথ্য দিলেন নির্মাতা।

নতুন এই সিনেমা নিয়ে মেহেদি হাসান বলেন, ‘আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শ্যুটিং শুরুর পরিকল্পনা আছে।’

বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’ মুক্তি পায় গেল ঈদুল আজহায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপ্লেক্স ও সিংগেলস্ক্রিনে। আবার এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট