,

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ও অন্য মামলাটি করা হয় গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়ায়। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার আমলের মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশপ্রধানদেরও আসামি করা হয়েছে।

ঢাকা: বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নিজেই মামলাটির আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

এক যুগ আগের ঘটনায় করা এ মামলায় উল্লেখ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতা-কর্মীরা আমিনবাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে গুলি চালায় ও লাঠিপেটা করে। তখন পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।

বগুড়া: ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহতের ছেলে মো. রানা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বগুড়া জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান মজনু এবং সাবেক সংসদ সদস্য ও দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে আসামি মঞ্জুরুল আলম মোহন, রফি নেওয়াজ খান রবিন, আসাদুর রহমান দুলু, ওবায়দুল হাসান ববি, আমিনুল ইসলাম মণ্ডল ও আওয়ামী লীগ নেতা বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলনের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি করা হয়। এ সময় ককটেল ও পেট্রলবোমারও বিস্ফোরণ ঘটানো হয়। মামলার ২৩ নম্বর আসামি আব্দুল মতিন পিস্তল দিয়ে আব্দুল মান্নানকে গুলি করেন। পরে আব্দুল মান্নান মারা যান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট