শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজে নারীদের নিয়ে তিক্ত সত্য তুলে ধরলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : ভারতের মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিজে যৌন হেনস্তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই দেশটির বিনোদন জগতের অনেকেই একের পর এক মুখ খুলছেন। এতে বের হয়ে আসছে অভিনেত্রী-তারকাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা।

ফিল্ম ইন্ডাস্ট্রিজে এসব ঘটনা ঘটে যাওয়াতে সমাজে নারীর অবস্থান নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন। শোবিজের সবার মুখে এখন এই একটি বিষয় নিয়েই আলোচনা।

এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে নারীর অবস্থান নিয়ে কথা বলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই সাক্ষাৎকারে নারীদের ওপর তিক্ত সত্য তুলে আলিয়া দাবি করেন, ভুক্তভোগীকেই দোষ দেওয়া হওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। যৌন হেনস্তার শিকার হলে ভুক্তভোগীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমাদের সংস্কৃতি এমন, যৌন হেনস্তা হলে ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়। পরিবারও ভুক্তভোগীর দিকে আঙুল তুলতে থাকে। এতে নির্যাতনের শিকার হওয়া ওই নারীর মনে প্রশ্ন ওঠে, কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে? এই পুরো বিষয়টাই ভুল।’

অভিনেত্রীর দাবি, এই জন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন ভুক্তভোগীরা। তার কথায়, ‘ভুক্তভোগীরা এই জন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মার থেকেও হেনস্তার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।’

উল্লেখ্য, আলিয়া এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাকে এক অন্য রূপে দেখা যাবে। ছবিতে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এ।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন