শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম আইনে ৫৪ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান শ্রমিক আন্দোলন, সহিংসতা বন্ধ ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে কাজে ফেরাতে সাভার-আশুলিয়া অঞ্চলের ৫৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(এক) ধারা অনুযায়ী মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর বাইরে আরও ৬০টি তৈরি পোশাক কারখানা আজ বন্ধ। ফলে এ অঞ্চলে মোট বন্ধ ১১৪টি তৈরি পোশাক কারখানার উৎপাদন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিএমইএর এ নেতার অভিযোগ, আমরা চিন্তা করেছিলাম দাবি মেনে নিলে শ্রমিকরা কাজে ফিরবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে তারা সহিংসতা ও ভাঙচুর করেছে।

শ্রমিকদের কাজে ফেরাতে ১৩(এক) এর ধারায় অনেক মালিক ফ্যাক্টরি বন্ধ করেছেন। আমরা আশা করি শ্রমিকরা কাজে ফিরবে শনিবারের মধ্যে। এর আগে এ অঞ্চলে এ ধারায় কিছু ফ্যাক্টরি বন্ধ করা হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে চালু করা হয়েছে। সেখানে ফ্যাক্টরি ভালোভাবে চলছে বলেও জানান রাকিব।

তিনি বলেন, ‘শ্রম আইনের ১৩(এক) ধারায় কোনো কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করলে বন্ধকালীন শ্রমিকরা কোনো ধরনের বেতন পাবেন না। অর্থাৎ এসব কারখানায় শ্রমিকেরা কাজ না করলে মজুরি পাবেন না। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি। তারাও একমত হয়েছেন।’

‘এর আগে মালিকপক্ষ শ্রমিকদের হাজিরা বোনাস ও টিফিনের বিষয়ে তাদের দাবি পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন। যেহেতু অঞ্চলভিত্তিক সমস্যা হচ্ছে তাই এ অঞ্চলের জন্য আপাতত এটা করা হয়েছে।’

অন্য অঞ্চলে এটা প্রযোজ্য হবে কি না- এমন প্রশ্নের উত্তরে রাকিব বলেন, ‘সেখানকার মালিকদের সক্ষমতা ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে এটা ভেবে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় সব ধরনের রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং করবো এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের