,

৮ বছর পর ভুটানের কাছে হারল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলছে ভুটানে। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। এতে সিরিজ ড্র হয়েছে। দুই দলের জয়েই স্কোরলাইন ১-০ ছিল।

আজ দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ার পথেই ছিল। ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে স্বাগতিক ভুটান। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ইনজুরি সময়ের শুরুতে ডান প্রান্ত থেকে এক ক্রসে বদলি ফুটবলার ওয়াঙচুক কিগা প্লেসিংয়ে গোল করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা অফ সাইড দাবি করলেও রেফারি এতে কর্ণাপত করেননি। গোলরক্ষক মিতুল মারমার এই গোলে তেমন দায় নেই।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোল শোধের মতো কিছুই করতে পারেনি। উল্টো সাধারণ বল রিসিভ করতে না পেরে ভুটান বাংলাদেশের অর্ধে থ্রো পেয়েছে। কিছুক্ষণ পর রেফারি শেষ বাশি বাজালে চাংলিমিথাং স্টেডিয়ামে ‘ভুটান ভুটান’ রব উঠে।

এই ভুটানের বিপক্ষে হেরেই বাংলাদেশ ২০১৬ সালে ফুটল থেকে প্রায় দেড় বছর নিবার্সিত ছিল। আট বছর পর আবার সেই ভুটানে প্রীতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ভালো সূচনা করলেও শেষটা ভালো হয়নি।

বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও ভালো ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। প্রতিপক্ষ ভুটানও সুন্দর ফুটবল খেলেনি। এরপরও একটি গোল আদায় করে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট