শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে দুই যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হেলাল ও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। ওই দুই মামলা ২১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনকে আসামি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মামলা দুটির বাদী হয়েছেন নিহত জসিম ফকিরের ভাই রিয়াজ ফকির ও নিহত শাহিনুর মাহমুদ শেখের স্ত্রী সালামা বেগম।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ৪ আগস্ট বিকেলে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিম ফকির। পরে তার লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ হেলাল, মোজাম্মেল হককে হুকুমের আসামি করে ১০৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এছাড়া অপর মামলায় একই ব্যক্তিদের আসামি করা হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান বলেন, কালিয়াকৈর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর একটি শুক্রবার রাতে নথিভুক্ত করা হয়, অপরটি শনিবার সকালে নথিভুক্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের