,

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

news-image

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা আবুল হায়াতের আজ ৮০তম জন্মদিন। আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনের কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি। নতুন সরকার, রাজনীতি, জীবন নিয়ে এই অভিনেতা কথা বলেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান মিথুন।

শুভ জন্মদিন।
আবুল হায়াত: ধন্যবাদ।

আপনার ৮০তম জন্মদিন ধুমধাম করে উদযাপন করা দরকার ছিল।
আবুল হায়াত: জ্বি, পারিবারিকভােবও এবার অন্যরকম আয়োজনের কথা ছিল। শিল্পীসমিতির পক্ষ থেকে একটি আনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কিন্তু সেটি আমি বাতিল করে দিয়েছি। অনুষ্ঠান দুটি হোক আমি মন থেকেই চাইনি। কারণ দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের কয়েকটি জেলায় বন্যার কারণে মানুষ অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্যে রয়েছে। বানভাসি মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এর মাঝে আমি আনন্দ করতে চাই না। এ কারণে আমার জন্মদিনে সব আয়োজন বাতিল করে দিয়েছি। এত কিছুর মাঝেও জন্মদিন উপলক্ষে সবাই শুভেচ্ছা জানাচ্ছে, এতেই আমার ভালো লাগছে। আজ আমার নাতনিরও জন্মদিন (নাতাশা হায়াতের মেয়ে)। সিদ্ধান্ত নিয়েছি রাতে আমাদের দুজনার জন্মদিন উপলক্ষে ছোট পরিসরে কেক কাটা হবে।

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

একটি কর্মমুখর দীর্ঘ জীবন পার করলেন সাফল্যের সঙ্গে। কোনো অপ্রাপ্তি আছে?
আবুল হায়াত: আমার জীবনে কোনো অপ্রাপ্তি আছে তা কখনো অনুভব করিনি। কারণ আমার চাওয়াগুলো ছিল ছোট ছোট। বলা যায়, এ কারণে সব চাওয়াই পূরণ হয়েছে। আমার বাবার নির্দেশ ছিল, জীবনে চাওয়ার তালিকা ছোট রাখতে। এটা মেনে চলেছি বলেই কোনো অপূর্ণতা আমার নেই। সব মিলিয়ে আমি বলব, বেশ ভালো আছি। আমি সুেখ আছি।

দেশে সম্প্রতি ঘটে যাওয়া গণ-আন্দোলন নিয়ে আপনার মূল্যায়ন কী?
আবুল হায়াত: রাষ্ট্রক্ষমতায় একজন যাবে, একজন আসবে। এটাই নিয়ম। এটা কেউ ঠেকাতে পারবে না। সেই নিয়মেই যদি বলি, আমাদের এই মুহূর্তে প্রয়োজন দেশকে নতুন করে গড়ে তোলা, সবক্ষেত্রে সংস্কার করা। গণ-আন্দোলনের মাধ্যমে দেশটাকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটি সুযোগ এসেছে। এই সুযোগকে এখন কাজে লাগাতে হবে। আর যদি আমরা এটি করতে না পারি, তাহলে জাতির জন্য, আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হবে।

নতুন সরকারকে কী পরামর্শ দেবেন?
আবুল হায়াত: (একটু হেসে) আমি আসলে সরকারকে পরামর্শ দেওয়ার মতো কেউ নই। আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি। এসব আমি বুঝি না। তবে আমি এটুকু বলতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) চালাতে সরকারকে আরও কঠোর হতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট