শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বেলায় যা বলে গেলেন সিইসি

news-image

অনলাইন ডেস্ক : সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দিয়েছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘২০২৪ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না।নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না।

তিনি আরও বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাধিকবার নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ তৈরি হয় এই পদ্ধতি নিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আদালতের রায়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করেছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে আদালতের রায়ের কথা বলে কখনোই এই ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।’

পদত্যাগের কথা তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব।’

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের