,

ছাত্রলীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা

news-image

সিলেট ব্যুরো ও পিরোজপুর প্রতিনিধি : সিলেট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে দেশের পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে পান্নার পরিবার ও আত্মীয়দের দাবি, এ তথ্য সঠিক নয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

পান্নার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল অনেক আগেই। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে পান্নাকে। রাজ্য পুলিশের বেশ কয়েকটি সূত্র জানায়, পান্নার পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মেঘালয় পুলিশ জানায়, গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে পান্নার অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। এই এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়, ‘মৃত্যুর কারণ হলো শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট।’ তাঁর কপালে আঘাত এবং ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ঢাকায় আত্মগোপনে ছিলেন পান্না। পরে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় প্রবেশ করেন।

পান্নার নিকটাত্মীয় ও খুবই আস্থাভাজন জসিম উদ্দিন খান জানান, শ্বাসরোধে হত্যার খবর সঠিক নয় বলে তাদের ধারণা।

তিনি বলেন, পান্না হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাঁর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তিনি নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন। ঘটনার সময় তাঁর সঙ্গে ইনহেলার ছিল না। পাহাড়ে উঠতে গিয়ে পান্নার শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তিনি বুকে ব্যথায় শুয়ে পড়েন। পরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘটনার সময় পান্নার সঙ্গে যারা ছিলেন তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। পান্নার বড় ভাই জাফর আলী খান লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট