শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে দুর্নীতি হয়েছে, অস্বীকার করার উপায় নেই : ফারুক

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের ক্ষমতার পালাবদলের হাওয়া যে বাংলাদেশ ক্রিকেটের গায়ে লাগবে সেটা এক প্রকার অনুমিতই ছিল। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজমুল হাসানের পাপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

পাপনের পদত্যাগের পরই ১৫তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। আজ অংশ গ্রহণ করেছেন প্রথম বোর্ড সভায়। সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, সাবেক সভাপতি পাপনের বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।

বিসিবি সভাপতি বলেছেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’ দুর্নীতি প্রসঙ্গে ফারুক পরে আরেক প্রশ্নের জবাবে বলেছেন, তাদের ওপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। কাজেই তাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে।

সভায় জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে ফারুক বলেন, ‘সফরের মাঝখানে কিছু করতে চাই না। বোর্ড প্রধান হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়াই যায়। তবে এটাও ভাবতে হবে অন্য কোনো জায়গায় যেন সমস্যা না হয়। টেস্ট সিরিজটা যাক, আমরা সবার মতামত নিচ্ছি। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পাবেন।’

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের