,

স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি

news-image

স্যাটেলাইট সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন। নতুন ব্যবস্থাপনায় সোমবার (২৬ আগস্ট) রাত ১১:৫৯ মিনিট থেকে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়েছে।

এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯টা মিনিটে। এরপরই পুনরায় স্যাটেলাইট সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন।

এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না।

এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট