,

শেখ হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেনি: আসামের মুখ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আওয়াজ ওঠে যে বাংলাদেশে হিন্দুরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে ভারত সরকারকেও বেশ উদ্বিগ্ন দেখা যায়। এরপর নরেদ্র মোদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করার পর পরিস্থিতি বেশ অনুকূলে আসে।

সরকার পতনের পর থেকেই বেশ কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করতে থাকে। তবে বাস্তবতার সাথে তার খুব একটা মিল পাওয়া যায়নি। এবার আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা এ নিয়ে মুখ খুললেন। বললেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে যায়নি।

হিমান্ত বিশ্ব শর্মার ভাষ্য, বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি। তবে হিমান্ত দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্রশিল্পে কাজ করা।

ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট