,

মুশফিক-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের লিড

news-image

ক্রীড়া প্রতিবেদক : মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন দুজন।

এর আগে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এই লিড নেওয়ার পথে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।

এর আগে সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬) ও মুমিনুল হকের (৫০) অর্ধশতক করেন।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৩৭তম ওভারে লিড পায় টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

শনিবার (২৪ আগস্ট) চতুর্থ দিনে মুশফিক-মিরাজের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে লিড নিশ্চিত হয় বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট